Today's Quote

Only a life lived for others, is a life worthwhile
-Albert Einstein
Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Sunday, 21 December 2014

দাঁত পড়লে স্মৃতি কমে

সব দাঁত পড়ে গেছে এমন বুড়ো-বুড়ির স্মৃতিশক্তি দাঁত পড়েনি এমন সমবয়সীদের তুলনায় দ্রুত কমতে থাকে। পাশাপাশি প্রাকৃতিক দাঁত হারাতে থাকা বয়স্ক ব্যক্তিদের হাঁটার গতিও দাঁত হারাননি এমন প্রবীণদের তুলনায় ধীর হয়ে আসতে পারে। যুক্তরাজ্যের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণার ফল থেকে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।

Tuesday, 16 December 2014

গোসলে গরম বনাম ঠাণ্ডা পানি

শীতকাল জেঁকে বসছে ধীরে ধীরে। প্রতিদিনের গোসলে এখন আমাদের গরম পানি বনাম ঠাণ্ডা পানির চিন্তা-দুশ্চিন্তায় ভুগতে হবে। শীতের দিনে স্বাভাবিক তাপমাত্রার পানিও ঠাণ্ডা থাকে। দুপাটি দাঁতের বাড়ি খেতে খেতে এ পানি দিয়ে গোসল করা রীতিমতো কষ্টসাধ্য ব্যাপার। আবার গরম পানিতেও নানা সমস্যার উপসর্গ দেখা দিতে পারে। এ নিয়ে নানা জনের বিভিন্ন মতামত রয়েছে।

Tuesday, 2 December 2014

ঠাণ্ডা সমস্য? অ্যান্টিবায়োটিক ছাড়াই চিকিৎসা করুন


সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকির অন্যতম হলো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রোগের প্রতিরোধক্ষমতা অর্জন করা। অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে তার বিরুদ্ধে রোগ-জীবাণুগুলো প্রতিরোধক্ষমতা অর্জন করে। আর এক্ষেত্রে প্রয়োজনের সময় অ্যান্টিবায়োটিক দিয়েও রোগের চিকিৎসা করা সম্ভব হয় না।

Wednesday, 26 November 2014

উপকারী ‘হাসি’


যারা হাসতে এবং মজা করতে পছন্দ করেন তারা শারীরিক ও মানসিকভাবে অনেকের চাইতে বেশি সুস্থ থাকেন।

একটি স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে হাসির উপকারিতা নিয়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে কিছু বিষয় উল্লেখ করা হল।

* হাসি হৃদপিণ্ড ভালো রাখতে সহায়তা করে। এক গবেষণায় দেখা গেছে, যাদের হৃদরোগ আছে তারা অন্যদের চাইতে হাসির চর্চা কম করেন। এছাড়া সাধারণ জীবনে তাদের হিউমার বা রসবোধটাও কম থাকে। রসবোধ হৃদপিণ্ড সুস্থ্য রাখতে সাহায্য করে।

Sunday, 9 November 2014

তারুণ্য দীর্ঘস্থায়ী করবে মেথি

methiরান্নায় মেথি সাধারণত মসলা হিসেবেই ব্যবহার করা হয়। কিন্তু এই মেথি যে শুধুমাত্র মশলা নয় তা হয়তো অনেকেরই অজানা। এর ঔষুধিগুণ এত বেশি যে, তা বলে শেষ করা যাবে না। আসুন জেনে নেই মেথির কিছু উপকারিতার কথা।

মেথি স্বাদে একটু তেতো। এতে রয়েছে রক্তে চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি। প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখেসেই পানি খেলে কৃমি নাশ হয়। রক্তে চিনির মাত্রা কমে। রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায়।

বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে মেথি। গবেষণায় দেখাগেছে, যে ডায়াবেটিক রোগীরা নিয়মিত মেথি খান, তাঁদের ডায়াবেটিস জনিত অসুখগুলো কম হয় এবং স্ট্রোক হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম।

Saturday, 30 August 2014

বাঁচুন দীর্ঘদিন

ডা. মিজানুর রহমান কল্লোল 

প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে জীবনকে দীর্ঘায়িত আর সুন্দর করার স্বপ্ন। দীর্ঘ জীবনের জন্য চিকিৎসা বিজ্ঞানীরাও চালিয়ে আসছেন গবেষণা। যদিও এখনো পূর্ণ সফলতা পাননি তারা, তবু জীবন দীর্ঘায়িত হওয়া বা না হওয়ার কিছু কারণ বের করতে পেরেছেন। মানব শরীর একটি যন্ত্র বটে, যদি যন্ত্রের

Tuesday, 26 August 2014

মানসিক চাপ কমাতে মেডিটেশন

মানসিক চাপ কার না রয়েছে। কিন্তু অনেকেই এই চাপ মোকাবিলা করতে পারেন না। মানসিক চাপ প্রভাব ফেলে শরীরেও, দেখা দেয় নানা রোগ। তা চাপ মানিয়ে নিতে বা নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনতে চেষ্টা করা যায়। মেডিটেশন ও ইয়োগা এতে আপনাকে সহায়তা করতে পারে।

সঠিক নিয়মে দাঁত ব্রাশের ৯ পরামর্শ

আমাদের দিন শুরু ও শেষ হয় দাঁত ব্রাশ করা দিয়ে। অথচ অনেকেই হয়তো জানেন না দাঁত ব্রাশ করার সঠিক নিয়মকানুন; বিশেষ করে আপনি নিজেই যদি না জেনে থাকেন, তবে বাড়ির শিশুটিকে শেখাতেও পারবেন না। আর সঠিক নিয়মে ব্রাশ না করলে লেগে থাকবে দাঁত ও মুখের নানা সমস্যা। তাই জেনে নিন কীভাবে দাঁত ব্রাশ করা উচিত।
১: প্রথম কথা হচ্ছে টুথব্রাশ বাছাই করা। ভালো মানের টুথব্রাশ ব্যবহার করুন, যার শলাকাগুলো বেশি শক্ত বা বেশি নরম নয়। ছোটদের জন্য ছোট আকারের ব্রাশ দরকার, যা ওদের মুখে সহজে আঁটে।
২: পরিমিত মাত্রায় পেস্ট

সপ্তাহে ছয়টি ডিম



ওজনাধিক্য, রক্তে চর্বির আধিক্য এবং হূদেরাগ আছে এমন রোগীদের ডিম খেতে মানা—এমনটাই ধারণা প্রচলিত। কিন্তু সম্প্রতি চিকিৎসকেরা বলছেন, ডিমে প্রচুর আমিষ,

প্রতিরোধ করুন ক্যান্সার

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে, সব ধরনের ক্যানসারের সঙ্গেই খাদ্যের একটা যোগ রয়েছে। সাম্প্রতিক কালে ১৭টি দেশের ১৭০টি গবেষণায় দেখা যায়, খাদ্যতালিকা একটু পাল্টে নিলেই ক্যানসারের ঝুঁকি অনেক কমে। ক্যানসার প্রতিরোধী বিভিন্ন খাবার প্রতিদিন কিছু পরিমাণে গ্রহণ করলে ঝুঁকি অনেকাংশে কমবে। আসুন, জেনে নিই সেই খাদ্য তালিকা।

ঝেড়ে ফেলুন অতিরিক্ত ওজন

২০ কেজি ওজন কমাতে সফল হলেন অতি পরিচিত টিভি অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পি সাদিয়া ইসলাম মৌ। স্বামী সফল অভিনেতা সবার প্রিয় জাহীদ হাসান। তাদের দুই সন্তান, পুষ্পিতা ও জারীফ। বগুড়ার মেয়ে মৌ, সিরাজগঞ্জের ছেলে জাহীদ হাসান। বিয়ের পর থেকে মৌ’র একটু একটু করে

খাদ্য এবং পুষ্টি উপাদান


স্বাস্থ্যকর খাবারের গুরুত্বপূর্ণ উপাদান ও খাদ্য এবং পুষ্টি উপাদান (ক্যালরি, প্রোটিন, কার্ব, ফ্যাট) এর তালিকা ... 
এবার নিজেই বুঝে নিন আপনার কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত না।

সুস্বাস্থ্যের জন্য মাশরুম

রোগমুক্ত স্বস্থ্য যদি চান নিয়মিত মাশরুম খান। মাশরুম এর উপরকারী দিকগুলো সম্পর্কে নিচে বর্ননা করা হল।
1. মাশরুম দেহে রোগ প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি করে।
2. ডায়াবেটিস কমিয়ে আনে।
3. হৃদরোগ ও উচ্চ রক্তচাপ

পরিপূর্ণ অঙ্গ ‘তৈরি’ করলেন বিজ্ঞানীরা!



প্রাণীদেহে অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায় আরেক ধাপ এগিয়ে গেলেন গবেষকেরা। তাঁরা প্রাণীদেহের রোগ প্রতিরোধব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ থাইমাস ‘তৈরি’ করতে সক্ষম হয়েছেন, যা বিশ্বের ইতিহাসে প্রথম ঘটনা। সেটি আবার একেবারে ঠিকঠাক কাজও করছে।
স্কটল্যান্ডের একদল গবেষক

Saturday, 23 August 2014

১ অক্টোবর প্রবীণ দিবস – ভালো থাকুন আপনারা



প্রবীণদের ভালো রাখা আমাদের সবারই দায়িত্ব। জরা বা বার্ধক্য জীবনের এক চরম সত্য। শৈশবের সোনালি সকাল শেষ করে তারুণ্য আর যৌবনের রোদেলা দুপুর পাড়ি দিয়ে মাঝ বয়সের ব্যস্ত বিকেলটাও যখন চলে যায়, তখনই যেন গোধূলিবেলা হয়ে আসে বার্ধক্য। এই সময়টা আসলে
মানবজীবনের শেষ অধ্যায়। নেহাত অকালমৃত্যু না হলে এই স্তরটিতে পদার্পণ করতেই হবে। বার্ধক্যকে এড়িয়ে চির তারুণ্যের সোনার হরিণ ধরার চেষ্টা মানব ইতিহাসজুড়েই হয়েছে, কিন্তু তার নাগাল